ফ্রান্সের মঁত্রেয়িল প্রশাসনিক আদালত প্যারিসের কাছে অলনে-সু-বোয়া এলাকার শঁতেলুপ মসজিদ ছয় মাস বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। শুক্রবারের রায়ে আদালত মসজিদ বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করে। জুলাইয়ে জারি হওয়া আদেশ অনুযায়ী মসজিদটি আগামী জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
মসজিদের পক্ষে আইনজীবী রফিক শেক্কাত বলেন, কর্তৃপক্ষের অভিযোগের একটি অংশ ইমামদের বক্তব্যে কোরআনের সাতটি আয়াত এবং ইসলামি ঐতিহ্যের গ্রন্থ থেকে উদ্ধৃতিকে ঘিরে। কর্তৃপক্ষের অভিযোগ, কিছু বক্তব্যে ‘অবিশ্বাসীদের জন্য জাহান্নাম’ ও ‘কবরের শাস্তি’র মতো বিষয় ছিল। আদালত বলেছে, সেন-সাঁ-দেনি বিভাগের প্রিফেক্ট জুলিয়েন শার্লের সিদ্ধান্ত উপাসনা বা মতপ্রকাশের স্বাধীনতার গুরুতর ও স্পষ্ট অবৈধ লঙ্ঘন নয়।
শেক্কাত সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত স্টেট কাউন্সিলে আপিলের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সিএআইআর সিদ্ধান্তটির নিন্দা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছে। সংগঠনটি কোরআন পাঠ বা ধর্মীয় বক্তব্যের কারণে মসজিদ বন্ধকে ধর্মীয় বৈষম্য ও নিপীড়ন বলেছে।
প্যারিসের কাছে শঁতেলুপ মসজিদ ছয় মাস বন্ধ রাখার আদেশ বহাল রেখেছে ফরাসি আদালত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।