Web Analytics

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। রোববার, ২৯ নভেম্বর, প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর শরিক দলগুলো বাদে ১৫টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের জন্য আগে ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হলেও জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে অংশ না নেওয়ার কথা বলেছে। দেশে বর্তমানে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে এবং দলটিকে সংলাপে ডাকা হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের চার শরিক দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।

সোমবার বিএনপিসহ ১৯টি দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে। ১ ডিসেম্বর তৃতীয় দিনে জামায়াতে ইসলামী, তাদের শরিক দল, জাতীয় নাগরিক পার্টিসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসির সূচি অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি এবং পাঁচ ধাপের শেষ ভোট ২৭ মে হওয়ার পরিকল্পনা রয়েছে।

28 Nov 26 1NOJOR.COM

ইউনিয়ন পরিষদ ভোটের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের সংলাপ শুরু করছে ইসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।