Web Analytics

তেহরানের ইউরেনিয়াম মজুত ও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অচলাবস্থা বজায় থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় বিনিয়োগকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

প্রতিবেদনটি জানায়, যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক অচলাবস্থা বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে এবং আঞ্চলিক অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

22 May 26 1NOJOR.COM

ইউরেনিয়াম ও হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় তেলের দাম বৃদ্ধি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।