রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন এবং সেখানে পৌঁছে মাজার জিয়ারত ও জোহরের নামাজ আদায় করেন।
মাজার জিয়ারত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতি নগর ভবনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিরা বক্তব্য রাখছিলেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার স্বাগত বক্তব্য দেন।
মাজার জিয়ারত শেষে সিলেটে সিটি করপোরেশনের গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।