Web Analytics

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, বা সেপা, সই করেছে। চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। বিপরীতে বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য একই সুবিধার আওতায় আসবে। সেপা নেগোসিয়েশন কনক্লুশন সেরেমনি শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যে এটি বাংলাদেশের প্রথম সেপা চুক্তি। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্যের জন্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত ও সুবিধা পাওয়ার নতুন সুযোগ তৈরি হবে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া থেকে কৃষিপণ্য, প্লাস্টিক ও খুচরা যন্ত্রাংশ আমদানিতেও বাংলাদেশ সুবিধা পাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার; এতে বাংলাদেশের ঘাটতি প্রায় ৪১১ মিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু পণ্য বহুমুখীকরণ, প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থাপনায় যৌথ কাজের সম্ভাবনার কথা বলেন এবং কোরীয় কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন।

05 Aug 26 1NOJOR.COM

সেপা চুক্তিতে দক্ষিণ কোরিয়ায় ৯৭% বাংলাদেশি পণ্যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।