Web Analytics

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে সাতজন আইনজীবী স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব ও আইজিপিকে একটি ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তারা ইসলাম ধর্ম, পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে মুফাস্সিল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

নোটিশে বলা হয়, মুফাস্সিল ইসলাম তার ইউটিউব চ্যানেল বা সামাজিক মাধ্যমে পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে ইসলামের প্রতি চরম অবমাননা করেছেন, যা বিশ্বের মুসলমানদের গভীরভাবে আঘাত করেছে। এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯৫ক, ২৯৮, ৪৯৯ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২৬ লঙ্ঘনের শামিল। আইনজীবীরা সতর্ক করেন, এ ধরনের অপরাধ ধর্মীয় সম্প্রীতি ও জনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

তারা অভিযুক্তের গ্রেপ্তার, সংশ্লিষ্ট অনলাইন কনটেন্ট অপসারণ, দ্রুত তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সাইবার নজরদারি জোরদারের আহ্বান জানান।

07 May 26 1NOJOR.COM

মুফাস্সিল ইসলামের ইসলামবিদ্বেষী বক্তব্যে গ্রেপ্তার দাবি আইনজীবীদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।