Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তিন সন্দেহভাজনকে আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। আটক দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং একজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়।

প্রক্টর জানান, কয়েক দিন ধরে স্টেশনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছিল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল এবং সুষ্ঠু অনুসন্ধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল।

সাম্প্রতিক দিনগুলোতে শিক্ষার্থীদের দিকে ইট ও পাথর ছোড়ার একাধিক অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং স্টেশনের আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো চক্র বা ইন্ধনদাতা আছে কি না, তা জানতে আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে খতিয়ে দেখা হবে।

29 Sep 26 1NOJOR.COM

রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপের অভিযোগে তিন সন্দেহভাজন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।