Web Analytics

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ৫০ হাজার ৬৩২ জন সদস্যের ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি এক বা একাধিক বিদেশি নাগরিকত্ব রয়েছে। স্বচ্ছতা বিষয়ক সংগঠন ‘হাটজ্লাচা’ ২০২৫ সালের মার্চ মাসে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পর সেনাবাহিনী সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ করে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ১২ হাজার ১৩৫ জন সৈন্যের রয়েছে মার্কিন নাগরিকত্ব, এরপর ৬ হাজার ১২৭ জনের ফরাসি এবং ৫ হাজার জনের রাশিয়ান নাগরিকত্ব। এছাড়া ৩ হাজারেরও বেশি সৈন্যের রয়েছে জার্মান ও ইউক্রেনীয় নাগরিকত্ব, এবং ১ হাজারেরও বেশি সৈন্যের রয়েছে ব্রিটিশ, রোমানিয়ান, পোলিশ, ইথিওপিয়ান ও কানাডিয়ান নাগরিকত্ব। আরও জানা গেছে, ৪ হাজার ৪৪০ জন সৈন্যের দুটি বিদেশি নাগরিকত্ব এবং ১৬২ জনের তিনটি বিদেশি নাগরিকত্ব রয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সেনাবাহিনী স্পষ্ট করেনি এই সদস্যরা সক্রিয়, রিজার্ভিস্ট নাকি উভয় শ্রেণির অন্তর্ভুক্ত। ইসরাইলি গণমাধ্যমের হিসাবে, দেশটিতে প্রায় ১ লাখ ৭০ হাজার সক্রিয় সৈন্য এবং ৪ লাখ থেকে ৪ লাখ ৬০ হাজার রিজার্ভ সেনা রয়েছে।

15 Feb 26 1NOJOR.COM

ইসরাইলি সেনাবাহিনীর ৫০ হাজারের বেশি সদস্যের রয়েছে একাধিক বিদেশি নাগরিকত্ব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।