Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমানোর উদ্যোগ নিয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক ডিব্রিফিং সেশনে তিনি বলেন, যেখানে আগে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগত, এখন সেটি ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আদর্শ পরিস্থিতিতে ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলা সম্ভব হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই সেশনের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জাতিসংঘের সিডিপি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা নিয়ে যে সুপারিশ দিয়েছে, সেটিকে পরিকল্পিত প্রস্তুতির সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। সাম্প্রতিক বাজেটে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং জটিলতা হ্রাস এবং বাজার বহুমুখীকরণে সরকারের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ গঠন করেছে।

তিনি জানান, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী জুলাই মাসে এসব পরিবর্তন বাস্তবায়নের বিষয়ে একটি জোন ঘোষণা দেওয়া হবে।

22 Jun 26 1NOJOR.COM

১৪ দিনে ব্যবসা শুরু প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।