Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরাইল সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৮টা থেকে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত ইরানের বন্দরগামী জাহাজের ওপর অবরোধ কার্যকর হবে।

নেতানিয়াহু আরও জানান, পাকিস্তান সফর শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে ইরানের সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে অবহিত করেছেন, তবে সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। অন্যদিকে, ইরান সতর্ক করেছে যে, হরমুজ প্রণালির দিকে কোনো সামরিক জাহাজ অগ্রসর হলে সেটিকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

এই পদক্ষেপকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে এবং সামুদ্রিক চলাচল ও কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে।

14 Apr 26 1NOJOR.COM

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নৌ অবরোধে ইসরাইলের সমর্থন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।