যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার তীব্র সমালোচনা করেছেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ড. ইউনূসের বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা ও সম্মান এত উঁচুতে যে তাঁর বিরুদ্ধে অযথা গালাগাল করা সূর্যের দিকে ঢিল ছোড়ার মতো।
আসিফ নজরুল তাঁর পোস্টে হুইলচেয়ারে থাকা একজন মানুষের সামনে হঠাৎ এসে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে চিৎকার করার একটি ঘটনার উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, এভাবে চিৎকার করলেই ড. ইউনূসের মান-সম্মান নষ্ট হয়ে যায়—এমন ধারণা কীভাবে সম্ভব। তিনি একে হাস্যকর আত্মসন্তুষ্টি ও অসুস্থ চিন্তা বলে মন্তব্য করেন।
বিগত ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী ও অনুসারীদের উদ্দেশে নজরুল বলেন, তারা ড. ইউনূসের আন্তর্জাতিক মর্যাদা এবং তাঁর কাজের প্রভাব বুঝতে পারবে না। তিনি ভারতেও ইউনূসের সম্মাননার প্রসঙ্গ তোলেন এবং নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটস পর্যন্ত বিভিন্ন ব্যক্তির তাঁর প্রতি শ্রদ্ধার কথা উল্লেখ করেন। পোস্টের শেষে হেনস্তাকারীদের তিনি ‘গাধার দল’ বলে ধিক্কার জানান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার অপচেষ্টার নিন্দা করলেন আসিফ নজরুল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।