Web Analytics

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নে নতুন নির্দেশনা জারি করেছে পরিকল্পনা কমিশন। এতে উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে নজরদারির কথা বলা হয়েছে। ধীরগতির প্রকল্পের বরাদ্দ পুনর্বিন্যাস এবং সরকারের পাঁচ কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্পের পরিধি ও উদ্দেশ্য পুনর্নির্ধারণ করা হবে। প্রকল্প ব্যয়, অর্থ ব্যবহারের সক্ষমতা ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় মাসব্যাপী কার্যক্রমও শুরু হয়েছে।

পাঁচ অগ্রাধিকারের মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি এবং সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, পানিসম্পদ, কৃষি, খাদ্যনিরাপত্তা, বিদ্যুৎ-জ্বালানি, যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

প্রকল্প পরিচালকদের ৮ নভেম্বরের মধ্যে এএমএসে চাহিদা দিতে বলা হয়; পরবর্তী যাচাই শেষে মন্ত্রণালয় ও বিভাগগুলো ২২ নভেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাবে। সেক্টর বিভাগগুলোকে অগ্রাধিকার নির্ধারণ ও পরীক্ষা শেষে ২৯ নভেম্বরের মধ্যে কার্যক্রম বিভাগে চাহিদা পাঠাতে হবে। সময় শেষ হলে সিস্টেমে প্রস্তাব পাঠানোর সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। সংশোধিত বরাদ্দে প্রকৃত ব্যয়, ক্রমপুঞ্জিত ব্যয় এবং অবশিষ্ট সময়ে বাস্তবসম্মত ব্যয়ক্ষমতা বিবেচনায় ১৬টি শর্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে।

13 Nov 26 1NOJOR.COM

পাঁচ অগ্রাধিকারে আরএডিপি বরাদ্দ পুনর্বিন্যাস ও ব্যয় যাচাইয়ে কঠোর নির্দেশনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।