Web Analytics

জাপান সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে সহায়তার অংশ হিসেবে একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই মিশন বাংলাদেশে অবস্থান করবে। তাদের মূল লক্ষ্য হবে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা।

এই মিশনের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের প্রাক্তন জাপানি রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো। তার নেতৃত্বে দলে থাকবেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকায় জাপান দূতাবাসের প্রতিনিধি এবং একজন বহিরাগত নির্বাচন বিশেষজ্ঞ। তারা ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচনি পরিবেশ ও প্রশাসনিক প্রস্তুতির দিকেও নজর রাখবেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সঙ্গে মতবিনিময় করবেন।

জাপান সরকার জানিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র সুসংহতকরণে দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবেই এই মিশন পাঠানো হচ্ছে, যা একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

06 Feb 26 1NOJOR.COM

৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে জাপানের দল

Person of Interest

logo
No data found yet!