স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা বাঁধ অব্যাহতভাবে চালু থাকায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল।
মির্জা ফখরুল বলেন, ভারত ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করে, যার ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে বাঁধ চালুর অনুমতি দিয়েছিল, যার ফলে বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, ভারত আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।
ফারাক্কা বাঁধকে মরণফাঁদ আখ্যা দিয়ে আওয়ামী লীগকে দায়ী করলেন মির্জা ফখরুল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।