তুরস্কের ইস্তাম্বুলের লেভেন্ট এলাকায় অবস্থিত ইসরাইলি কনস্যুলেটের বাইরে মঙ্গলবার সকালে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি সূত্র জানায়, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীরা ঘটনাস্থলেই “নিউট্রালাইজড” হয়। দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তুর্কি চ্যানেল হ্যাবারতুর্কের প্রচারিত ফুটেজে দেখা গেছে, কনস্যুলেট ভবনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আহত পুলিশ সদস্যদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
তুর্কি প্রশাসন জানিয়েছে, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ইস্তাম্বুলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের কাছে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী নিহত, দুই পুলিশ আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।