পশ্চিম ইউক্রেনে, বিশেষ করে পোল্যান্ড সীমান্তসংলগ্ন এলাকায় রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা ব্যয় বাড়ছে। বৃহস্পতিবার পোলিশ সংবাদমাধ্যম রজেচপসপোলিতা জানায়, রুশ ড্রোন বা ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় না ঢুকলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটি নিয়মিত সামরিক যুদ্ধবিমান মোতায়েন করছে।
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ্বালানি ও রক্ষণাবেক্ষণসহ একটি এফ-১৬ যুদ্ধবিমান এক ঘণ্টা পরিচালনায় গড়ে ৭৬ হাজার ৮৫৯ জ্লোটি, বা প্রায় ১৯ হাজার ৫০০ ডলার খরচ হয়। দুটি যুদ্ধবিমান এক ঘণ্টা আকাশে রাখলে ব্যয় ১ লাখ ৫০ হাজার জ্লোটির বেশি, অর্থাৎ প্রায় ৩৮ হাজার ডলার। দীর্ঘ অভিযানে বিকল্প যুদ্ধবিমান প্রয়োজন হলে খরচ আরও বাড়ে।
এই হিসাবের মধ্যে পুরো আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সতর্ক অবস্থায় রাখার ব্যয় নেই। এর আওতায় সামরিক সদস্যদের দায়িত্ব, রাডার, নিয়ন্ত্রণকেন্দ্র ও ভূমিভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। পোল্যান্ড অতিরিক্ত রাডার, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, বিমানবিধ্বংসী কামান ও ড্রোন কিনছে, তবে সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্কটি এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেন সীমান্তের কাছে সতর্কতামূলক যুদ্ধবিমান মোতায়েনে পোল্যান্ডের ব্যয় বাড়ছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।