Web Analytics

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি জানিয়েছেন, ছোটবেলায় পড়াশোনায় মনোযোগ না দেওয়া এবং ইংরেজি না শেখাই তার জীবনের সবচেয়ে বড় আফসোস। মেক্সিকান পডকাস্ট ‘মিরো দে আতরাস’-এ সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক নাহুয়েল গুজমানের সঙ্গে আলাপকালে মেসি বলেন, পড়াশোনার সময় থাকলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। ২০২২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার জানান, ভাষাগত সমস্যায় পড়লে তিনি অস্বস্তি বোধ করেন এবং তখন মনে হয় কত সময় নষ্ট করেছেন।

রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি বলেন, জীবনের এই শিক্ষা তিনি এখন নিজের তিন সন্তানকে কাজে লাগাতে বলেন। সন্তানদের তিনি সব সময় উৎসাহ দেন যেন তারা জীবনের প্রতিটি সুযোগ কাজে লাগায় এবং শিক্ষাকে গুরুত্ব দেয়। ফুটবলে সব অর্জন করলেও এই ব্যক্তিগত অনুশোচনা তার মানবিক দিককে ফুটিয়ে তোলে।

একই সাক্ষাৎকারে মেসি জানান, ২০২৬ ফিফা বিশ্বকাপে তার খেলা এখনো নিশ্চিত নয়, তবে তিনি চান না মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হতে।

26 Feb 26 1NOJOR.COM

শৈশবে পড়াশোনা ও ইংরেজি না শেখায় অনুশোচনা প্রকাশ করলেন মেসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।