Web Analytics

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা মহানগরীতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিং শেষে মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়ায় আধুনিক রোবট ব্যবহার করে বোমা বা সন্দেহজনক বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করার কৌশল প্রদর্শন করা হয়। এর মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা তুলে ধরা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও জরুরি সাড়ার প্রস্তুতিতে ডিএমপির বিশেষায়িত সোয়াট ইউনিট এবং কে-নাইন ডগ স্কোয়াডও সক্রিয়ভাবে অংশ নেয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিতদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ শামসুল হক এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি।

17 Oct 26 1NOJOR.COM

ঢাকেশ্বরী মন্দিরে বোমা নিষ্ক্রিয় ও জরুরি সাড়ার মহড়া চালিয়েছে ডিএমপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।