Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার লাহোরের পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষ সংসদীয় কূটনীতি জোরদার এবং নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে। মালিক মুহাম্মদ আহমদ খান বাংলাদেশি স্পিকার ও সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, এই সফর দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক সহযোগিতা জোরদারের ভিত্তি হতে পারে।

পাঞ্জাব অ্যাসেম্বলির কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় রীতিনীতি সম্পর্কে বাংলাদেশি প্রতিনিধিদলকে অবহিত করা হয়। পরে প্রতিনিধিদলকে ঐতিহাসিক অ্যাসেম্বলি ভবন ঘুরিয়ে দেখানো হয়। হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান সফরকে সম্মানের বিষয় উল্লেখ করে জনগণ ও সংসদকে কাছাকাছি আনতে যোগাযোগ বাড়ানোর গুরুত্ব দেন। বৈঠক শেষে দুই স্পিকার স্মারক উপহার বিনিময় করেন।

27 Nov 26 1NOJOR.COM

লাহোরে বাংলাদেশ ও পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকারের সংসদীয় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।