ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুব সংসদ ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আদানির বিদ্যুৎ আমদানি রদসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখিত বক্তব্য উপস্থাপন করেন এবং ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম উপস্থিত ছিলেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন রহিত করা, ওই আইনের আওতায় সব চুক্তি ও লাইসেন্স বাতিল করা, ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা এবং বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতকে সেবা খাত হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা। এছাড়া সরকারি সেবা মুনাফামুক্ত করা, জীবাশ্ম জ্বালানি আমদানি আগামী সরকারের মেয়াদে কমপক্ষে ৫ শতাংশ হ্রাস করা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন পাঁচ বছরে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সংগঠনটি রাজনৈতিক দল ও প্রার্থীদের আহ্বান জানিয়েছে, ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি–২০২৪ অনুযায়ী এই ১৩ দফা দাবি নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করতে।
আদানি বিদ্যুৎ চুক্তি বাতিল ও জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি ক্যাবের যুব সংসদের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।