Web Analytics

বরিশালের বাকেরগঞ্জে দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কদমতলী থানার আওতাধীন শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ২৯ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়।

থানা জিডি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনজন হলো নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা আক্তার, সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার। তাদের প্রত্যেকের বয়স ১৪ বছর এবং তারা বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বাসিন্দা। বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি।

অনেক খোঁজাখুঁজির পর হাফসা ও নাদিয়ার বাবা সাইফুল ইসলাম এবং দেলোয়ার হোসেন বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক নাজমুল মোল্লা ও সবিতা রানীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। ওসি আদিল হোসেন জানান, ছাত্রীদের বাকেরগঞ্জে আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

02 Oct 26 1NOJOR.COM

ঢাকার শ্যামপুর থেকে বাকেরগঞ্জের নিখোঁজ তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।