Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে মিরপুরে সর্বাধিক ১৫০ জন রয়েছেন। এছাড়া ওয়ারীতে ৮৯ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মতিঝিলে ৭১ জন, উত্তরায় ৪২ জন, লালবাগে ৪১ জন, গুলশানে ৩৭ জন এবং রমনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগে গ্রেপ্তার হন দুইজন।

অভিযানে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল ও দুটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়। পুলিশ ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

17 Nov 26 1NOJOR.COM

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫২৬ জন গ্রেপ্তার, ৪৫টি মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।