Web Analytics

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের জয়বানু আক্তার (৬০) রোববার বিকেলে তার মাদকাসক্ত ছেলে মো. ওয়াসিমের (৩০) বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে ওয়াসিম ১০ হাজার টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় গত শুক্রবার রাতে সে তার মা, বড় ভাই ও ভাবীকে মারধর করে এবং ঘরের মালামাল ভাঙচুর করে। এছাড়া টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তিন বছর ধরে নিজেকে হিজরা পরিচয় দিয়ে জীবনযাপন করছে।

জয়বানু আক্তার বলেন, তার ছেলে মদ, গাঁজাসহ সব ধরনের মাদক সেবন করে এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সুবিচার চেয়ে ইউএনওর কাছে অভিযোগ করেছেন। ধর্মপাশার ইউএনও জনি রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি তদন্ত ও আইনগত পদক্ষেপের জন্য থানায় পাঠানো হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং যদি সে মাদকাসক্ত হয়, তবে পরিবারের উচিত চিকিৎসার ব্যবস্থা করা।

16 Feb 26 1NOJOR.COM

সুনামগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে মায়ের ইউএনওর কাছে অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।