Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বুধবার আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও বর্ষাকাল হিসেবে কমবেশি বৃষ্টি থাকবে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হলেও আগের মতো টানা অতিভারী বর্ষণের আশঙ্কা কম বলে তিনি জানান। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫ মিলিমিটার এবং গোপালগঞ্জে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। কম বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হয়।

মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি। বুধবার কয়েকটি বিভাগে এবং বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

11 Aug 26 1NOJOR.COM

বৃহস্পতিবার থেকে দেশজুড়ে বৃষ্টি বাড়তে পারে, উপকূলে বেশি বৃষ্টির সম্ভাবনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।