Web Analytics

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারের মধ্যেই এটি তৈরি হতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি শুষ্ক আবহাওয়ার পর শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে এর শক্তি ও গতিপথ এখনো অনিশ্চিত।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, সিস্টেমটি পরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। কিন্তু এটি ঘূর্ণিঝড় হবে কি না, তা সৃষ্টির পর এর গতিপথ ও শক্তি বৃদ্ধির ওপর নির্ভর করবে। বর্তমানে এটিকে ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনার সুযোগ নেই। দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার মানিকগঞ্জের আরিচায় ১ মিলিমিটার বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ঢাকা, চাঁদপুর, ফেনী ও খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে বিভিন্ন বিভাগে বিচ্ছিন্ন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে; সোমবার চট্টগ্রামের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

28 Sep 26 1NOJOR.COM

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।