Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পঞ্চম দফায় হামলা চালিয়েছে। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, ওমানের এফপিএস দূরপাল্লার আকাশ রাডার ও জাহাজ শনাক্তকরণ রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যাতে রাডারগুলো ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে বাহরাইনের জুফায়েরে মার্কিন সেনা স্থাপনা ও অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

আইআরজিসি এই হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে, হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং উপকূলীয় দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে।

ইরান আরও সতর্ক করেছে যে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে বৈশ্বিক তেল ও গ্যাস খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

13 Jul 26 1NOJOR.COM

ওমান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পঞ্চম হামলায় রাডার ধ্বংস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।