পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড এক বিবৃতিতে বলেছে, এসব বন্দর সবার জন্য উন্মুক্ত থাকবে বা কারো জন্যই নয়। তারা দেশের আইনগত অধিকার ও আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষাকে নিজেদের বৈধ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে যেতে দেওয়া হবে না, তবে অন্যান্য জাহাজ তেহরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে পারবে। ইরান জানায়, জাতির বিরুদ্ধে চলমান হুমকির মুখে যুদ্ধ-পরবর্তী সময়ে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা হবে।
ইরান সতর্ক করে বলেছে, তাদের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে ওই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধকে আন্তর্জাতিক পানিসীমায় অবৈধ ও জলদস্যুতার শামিল বলা হয়েছে।
পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্রের অবরোধকে জলদস্যুতা বলল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।