Web Analytics

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের মতো কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে। সোমবার এ তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, একাদশে ভর্তি প্রক্রিয়ায় এবার তেমন পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির বিধান রেখে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হবেন। দেশের উচ্চমাধ্যমিক কলেজ ও মাদ্রাসাগুলোতে ফলের ভিত্তিতে ভর্তি চললেও নটর ডেম ও হলিক্রসের মতো চার্চ পরিচালিত কলেজে আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। সারা দেশে একাদশে ২৬ লাখের বেশি আসন রয়েছে, বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি; ফলে অনেক আসন ফাঁকা থাকার কথা বলা হয়েছে।

03 Aug 26 1NOJOR.COM

এসএসসি ফলের ভিত্তিতেই অনলাইনে একাদশে ভর্তি, ১০ আগস্ট ফল প্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।