Web Analytics

বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় তরুণদের ক্রমবর্ধমান বেকারত্ব ও সম্পদের বৈষম্য নতুন করে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা তৈরি করছে। সামগ্রিকভাবে চাকরির সুযোগ বাড়লেও তরুণদের মানসম্মত কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে পড়েছে, ফলে অনেকেই কম মজুরির অনানুষ্ঠানিক কাজে যুক্ত হচ্ছেন। চীন ও ইন্দোনেশিয়ায় প্রতি সাতজন তরুণের একজন বেকার, আর মধ্যবিত্ত পরিবারগুলো দ্রুত আর্থিক স্থিতি হারাচ্ছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এই ধারা অব্যাহত থাকলে সামাজিক স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে আফ্রিকা ও এশিয়াজুড়ে জেনারেশন জি–এর নেতৃত্বে বিক্ষোভ বেড়েছে—ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কেনিয়া ও মঙ্গোলিয়ার তরুণেরা দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। বাংলাদেশে দুঃশাসন, দুর্নীতি, বৈষম্য ও বেকারত্ববিরোধী বিক্ষোভের ঢেউ যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি নেপালে ক্ষমতাসীনদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে জনরোষ সরকারের পতন ডেকে এনেছে।

07 Oct 25 1NOJOR.COM

মঙ্গলবার বিশ্বব্যাংক বলেছে, এ অবস্থা চলতে থাকলে পুরো এশিয়ায় সামাজিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হবে, যা নতুন করে তরুণদের মধ্যে বিক্ষোভ উসকে দিতে পারে।

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।