রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম, নিউমোনিয়া, চিকেন পক্সসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের একই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। বুধবার সরেজমিনে দেখা যায়, শয্যা সংকটের কারণে অনেক রোগী মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটির মোট শয্যা ১০০টি হলেও হামের জন্য বরাদ্দ মাত্র ১৫টি। বর্তমানে ৫১ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। জানুয়ারি থেকে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১,৫৯৮ জন, নিশ্চিত হাম রোগী ২৮৬ জন এবং মারা গেছে ৩৬ শিশু।
চিকিৎসক ও নার্সরা জানান, প্রতিদিন নির্ধারিত শয্যার দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে, ফলে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্তদের একসঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালের নোংরা পরিবেশ, অপরিষ্কার টয়লেট, ছড়ানো আবর্জনা ও মশার উপদ্রব পরিস্থিতি আরও খারাপ করছে। এক চিকিৎসক জানান, পৃথক হাম ইউনিট না থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর চাপ ও আশপাশের বস্তি এলাকার কারণে পরিবেশ ঠিক রাখা কঠিন বলে জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে ৫৬ জন ও হামের উপসর্গে ২৬৮ জনসহ মোট ৩২৪ জনের মৃত্যু হয়েছে।
ঢাকায় একই ওয়ার্ডে হাম, নিউমোনিয়া ও পক্স রোগীর চিকিৎসা চলছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।