লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার ভোরে ২১ মামলার পলাতক আসামি মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মিজান দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, চুরি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মোট ২১টি মামলা রয়েছে, যার মধ্যে ১৫টি মাদক সংক্রান্ত। গ্রেপ্তার এড়াতে তিনি লালমনিরহাট শহরে ভাড়া বাসায় গোপনে বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মিজানকে আদালতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটে ২১ মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।