Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, কোচিংয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এটি সমাজে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু ইনোভেশন ও নীতিমালা চিহ্নিত করা হয়েছে, যা শিগগিরই পাইলট আকারে বাস্তবায়ন শুরু হবে। প্রাথমিক বৃত্তি সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণের সুযোগ এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করা হবে।

ববি হাজ্জাজ জানান, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি স্কুলের অবকাঠামো উন্নয়নে দৃষ্টিনন্দন প্রজেক্ট ও পিডিপি ফাইভসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, ডিজাইন ও ফার্নিচার পরিবর্তনের কাজ করা হবে।

18 Apr 26 1NOJOR.COM

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।