Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত ডিজেল সরবরাহ চুক্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, জ্বালানি থেকে পাওয়া আয় রাশিয়ার যুদ্ধ পরিচালনার অন্যতম প্রধান অর্থের উৎস। ইউক্রেনের প্রতি সুইডেনের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি এবং রাশিয়ার ওপর আরও চাপ ও ইউক্রেনকে অতিরিক্ত সহায়তার আহ্বান জানান।

ক্রিস্টারসন বলেন, সোমবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে বড় নিষেধাজ্ঞার প্যাকেজ গ্রহণ করবে। এতে রাশিয়ার সামরিক-শিল্প খাতের ১ হাজার ৬০০টি প্রতিষ্ঠান ও সংস্থাকে তালিকাভুক্ত করা হবে বলে তিনি জানান। তিনি এ পদক্ষেপকে স্বাগত জানান এবং রাশিয়ার ছায়া নৌবহরের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া ও জব্দ করা রুশ সম্পদ কাজে লাগানোর আহ্বান করেন।

শুক্রবার টেলিফোনে কথা বলেন ট্রাম্প ও পুতিন। ট্রাম্প আলোচনাকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করে জানান, রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহে সম্মত হয়েছে। নভেম্বরে আরও ৫ লাখ টন সরবরাহের কথা বলা হয়েছে। পুতিন বলেন, এই সরবরাহ বিশ্ব অর্থনীতির জন্য উপকারী হবে।

11 Oct 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-রাশিয়া ডিজেল চুক্তির সমালোচনা করে মস্কোর ওপর আরও চাপের আহ্বান সুইডেনের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।