Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের নভেম্বরে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিস্তা নদী অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং উত্তরাঞ্চলের উন্নয়নে প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তুতির অংশ হিসেবে প্রতিবেশী দেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। নদী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কারিগরি কমিটি প্রকল্প নিয়ে কাজ করছে এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিইজিআইএস, নদী কমিশন, বুয়েট এবং চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পূর্ণাঙ্গ ডিপিপি তৈরি করা হবে। এ প্রক্রিয়ায় আরও আট থেকে নয় মাস সময় লাগতে পারে। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুরের প্রায় ৩ কোটি মানুষ উপকৃত হবে।

30 Oct 26 1NOJOR.COM

তিস্তা মহাপরিকল্পনার কাজ ২০২৭ সালের নভেম্বরে শুরুর লক্ষ্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।