জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার, ৬ আগস্ট রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওঠা অভিযোগের ভিত্তিতে কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ। সদস্য হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশ অনুযায়ী, কমিটিকে ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কারও সংশ্লিষ্টতা চিহ্নিত, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়। অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।