Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর নামে একটি আবাসিক হলের নামকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ছাত্র-অভিভাবক’ ব্যানারে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দাবির পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। এতে রাজনীতিবিদ, সমাজসেবক, ছাত্রনেতা, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। একাধিক বক্তা কর্মসূচিতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ১৯৬২ সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ১৯৬৩ সালে তিনি বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থানান্তরের নির্দেশ দেন এবং ১৯৬৪ সালে প্রতিষ্ঠার অর্থ অনুমোদন হয়। প্রতিষ্ঠাতার স্মৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরতে ১৮ নভেম্বরের বিশ্ববিদ্যালয় দিবসের আগেই হলটির নামকরণের দাবি জানান তাঁরা।

03 Aug 26 1NOJOR.COM

ফজলুল কাদের চৌধুরীর নামে চবিতে আবাসিক হলের দাবিতে মানববন্ধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।