Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রয়োজনে ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্রের মজুদ রয়েছে এবং ওয়াশিংটন যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে সক্ষম। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপে তিনি এই মন্তব্য করেন।

হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র অত্যাধুনিক ও প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখে, যা দেশটিকে যেকোনো সংঘাতের জন্য প্রস্তুত রাখে। তিনি আরও জানান, ধনী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ শেষ হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো আধিপত্যবাদী শক্তি প্রভাব বিস্তার করলে আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

30 May 26 1NOJOR.COM

ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।