Web Analytics

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমানোর পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। রোববার ১০ আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আবেদনটি দাখিল করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে এবং ২৭ আগস্ট ২০২৬ জারি করা পরিপত্র বাতিল চাওয়া হয়েছে।

আবেদনকারীদের দাবি, পরিপত্রটি বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য মামলায় আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। তাঁদের বক্তব্য, আগের আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন পরিপত্র জারি বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে বলেও তাঁরা দাবি করেছেন।

এর আগে ২ মার্চ ২০২৫ অনুরূপ একটি পরিপত্র জারি হলে হাইকোর্ট বিভাগ ৬ মার্চ তার কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। ওই পরিপত্র ৯ মার্চ ২০২৫ বাতিল করা হয়েছিল। নতুন রিটে পরিপত্রের কার্যকারিতা স্থগিত, একে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা এবং আগের নিরাপত্তাব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।

13 Sep 26 1NOJOR.COM

বিচারপতিদের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল ও আগের ব্যবস্থা ফেরাতে হাইকোর্টে রিট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।