আজ ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে এবং পরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা আটকে পড়েন।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ায় মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট সৃষ্টি হয়। একইভাবে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু পর্যন্তও যানজট দেখা দেয়, যেখানে শত শত যানবাহন আটকে পড়ে।
পরে হাইওয়ে পুলিশ বিকল যানবাহনগুলো সরিয়ে নেয়, যার ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানানো হয়।
রাতে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।