Web Analytics

ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়। এই ফ্লাইটের মাধ্যমে ওই তিন ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দূতাবাস বলেছে, ইউরোপে অবৈধ প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হয়। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার জন্য মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিকে অর্থ দেওয়া অবৈধ বলেও সতর্ক করেছে দূতাবাস। এতে দেশে ফেরত পাঠানো এবং শেনজেনভুক্ত দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি থাকতে পারে।

23 Oct 26 1NOJOR.COM

ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফ্রন্টেক্সের ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।