Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার রাত সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এই বৈঠকটি সরকার গঠনের পর শরিকদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের বিষয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, সেটিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এছাড়া যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও নেতারা মতবিনিময় করেন বলে জানা গেছে। বৈঠকে বিভিন্ন জোট ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

21 Jul 26 1NOJOR.COM

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে শরিকদের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।