রোমের স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্তআন্দ্রেয়া হাসপাতালের ড. পাসকুয়ালে পাওলিসোর নেতৃত্বে করা এক গবেষণায় হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণার উপস্থিতি তুলনামূলক বেশি পাওয়া গেছে। গবেষণাটি সম্প্রতি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত হয়েছে। এতে হৃদ্পিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনি থেকে ৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে হার্ট অ্যাটাকের রোগী, হার্ট অ্যাটাক না হওয়া দীর্ঘস্থায়ী হৃদরোগী এবং ধমনিতে রোগের লক্ষণ না থাকা ব্যক্তি ছিলেন। ফলাফলে হার্ট অ্যাটাক রোগীদের ৮৪ শতাংশের রক্তে এসব কণা পাওয়া যায়। দীর্ঘস্থায়ী হৃদরোগীদের ক্ষেত্রে হার ছিল ৪০ শতাংশ এবং সুস্থ ধমনিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৩২ শতাংশ।
গবেষকেরা জানান, ধূমপান ও নিয়মিত বায়ুদূষণের সংস্পর্শ রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বাড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। জ্যেষ্ঠ লেখক ড. ইমানুয়েল বারবাটো বলেন, এই ফল থেকে মাইক্রোপ্লাস্টিককে হার্ট অ্যাটাকের সরাসরি কারণ বলা যায় না, তবে দূষণ, রক্তে কণার উপস্থিতি ও হৃদরোগের মধ্যে শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত আছে।
গবেষণায় হার্ট অ্যাটাক রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।