Web Analytics

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন পরীক্ষার মুখে পড়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছিল ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্র দেশটিকে ‘পরিচালনা’ করবে এবং তিন ধাপের পরিকল্পনা—স্থিতিশীলতা, পুনরুদ্ধার ও রূপান্তর—ঘোষণা করেছিলেন।

মাদুরো অপসারণের পর থেকে ট্রাম্প ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের সাফল্য এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে অংশীদারিত্বের কথা প্রচার করে আসছেন। ভূমিকম্পের আগের দিন পেনসিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা ‘খুব ভালো করছে’ এবং যুক্তরাষ্ট্র দেশটি থেকে লাভবান হচ্ছে। কিন্তু বাস্তবে প্রায় ২৮ মিলিয়ন ভেনেজুয়েলান উচ্চ মুদ্রাস্ফীতি, কম মজুরি, সেন্সরশিপ ও মানবিক সংকটে ভুগছে।

ভূমিকম্পের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত এবং সরকারি সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তবে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনে কতটা সহায়তা করতে পারবে, তা এখনো অনিশ্চিত।

25 Jun 26 1NOJOR.COM

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলাকে সহায়তার প্রতিশ্রুতি দিল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।