Web Analytics

জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে, তারা বর্তমানে ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া বা সরাসরি সহায়তা করার অবস্থানে নেই। দূতাবাসের নির্দেশ অনুযায়ী, সব মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাসস্থান বা আশপাশে অবস্থান করতে বলা হয়েছে। এই সতর্কবার্তা আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর, যার পর তেহরান ইসরাইল, উপসাগরীয় দেশ ও বৈশ্বিক জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায়।

দূতাবাস জানায়, ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় তাবা সীমান্ত ক্রসিংয়ে শাটল সেবা চালু করেছে এবং নাগরিকদের নির্গমন ফরমের মাধ্যমে নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে। মিসরের সঙ্গে সীমান্ত ক্রসিং ২৪ ঘণ্টা খোলা রয়েছে। তবে দূতাবাস জানায়, তারা শাটল ব্যবহারের পক্ষে বা বিপক্ষে কোনো সুপারিশ করতে পারছে না এবং এই পথে ইসরাইল ত্যাগকারীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।

যারা জর্দানে যেতে চান, তারা শাটলে করে এলাতে পৌঁছে সেখান থেকে ট্যাক্সিতে ইয়িৎসহাক রবিন সীমান্ত ক্রসিংয়ে যেতে পারবেন বলে দূতাবাস জানিয়েছে।

03 Mar 26 1NOJOR.COM

ইসরাইলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না যুক্তরাষ্ট্র দূতাবাস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।