বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বেলারুশে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘জাপাদ ২০২৫’ সামরিক মহড়াটি। মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে। মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। যা ছয়টি ওয়ারহেডসহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা বাধায় অতিক্রম করতে পারে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত। আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর। চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার।
পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।