Web Analytics

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা সরকারি জমিতে কথিত অবৈধ স্থায়ী স্থাপনা নির্মাণের ঘটনায় পাউবো সাত দিনের চূড়ান্ত নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার ভোলা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ জারি হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না হলে আইনানুগ উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাউবোর নোটিশ অনুযায়ী, হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জুয়েল হাজারীগঞ্জ মৌজার চেয়ারম্যান বাজার-সংলগ্ন এলাকায় স্থাপনা নির্মাণ করছেন। জায়গাটি উপকূলীয় বাঁধ প্রকল্পের ১৯৬৬-৬৭ সালের আওতায় পাউবোর অধিগ্রহণ করা। এর আগে ২৭ আগস্ট পাউবো লিখিতভাবে নির্মাণকাজ বন্ধ ও স্থাপনা অপসারণের নির্দেশ দিলেও কাজ চলতে থাকায় এবার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ২১(১) ধারা উল্লেখ করে বলা হয়েছে, অনুমোদন ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা সংলগ্ন জমিতে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। নির্মাণকাজ, নির্মাণসামগ্রী পরিবহন ও স্থাপনা সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। সাত দিনের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে জমি পূর্বাবস্থায় ফিরিয়ে পাউবোকে লিখিতভাবে জানাতে হবে। উচ্ছেদ হলে ব্যয় ও আইনি দায় অভিযুক্তের ওপর পড়বে।

17 Oct 26 1NOJOR.COM

চরফ্যাশনে পাউবোর অধিগ্রহণ করা জমির স্থাপনা সরাতে সাত দিনের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।