Web Analytics

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চীন নিজ উদ্যোগে তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্ব, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধির বিষয় উঠে আসে।

মন্ত্রী মির্জা ফখরুল বলেন, চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

25 Feb 26 1NOJOR.COM

সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।