নেপালে পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যার পর ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শতাধিক মানুষকে উদ্ধারে সেনাবাহিনী অভিযান জোরদার করেছে। বিপর্যয়ের দুই দিন পর শুক্রবার সেনাবাহিনীর বিশেষ দল হেলিকপ্টারের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। সুড়ঙ্গে আটকে পড়াদের মধ্যে শ্রমিক ও স্থানীয় বাসিন্দা রয়েছেন।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত এএফপিকে বলেন, আটকে পড়াদের অবস্থান শনাক্ত করে দ্রুত নিরাপদে বের করে আনা এখন প্রধান লক্ষ্য। দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, তবে প্রবল স্রোত, প্রতিকূল আবহাওয়া এবং সুড়ঙ্গের প্রবেশপথ শনাক্তে সমস্যার কারণে অভিযান কঠিন হয়ে পড়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তায় ত্রাণ কার্যক্রমও চলছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সেনাসদস্যরা ইতিমধ্যে প্রায় ৩৫০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করেছেন, তবে শতাধিক এখনো সুড়ঙ্গে আটকে আছেন। ত্রিশূলি উপত্যকার অন্যান্য প্রকল্প থেকে উদ্ধার হওয়া শ্রমিকরা ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলেছেন। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার হিমবাহ ধসের পর বরফ ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত তৈরি হলে এই বিপর্যয় ঘটে।
ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।