এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে শুক্রবার সকালে রওয়ানা দিয়েছে বিরোধী দলীয় সংসদীয় টিম। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে বিকেল ৩টায় প্রতিনিধিদলের সদস্যরা প্রেস ব্রিফিং করবেন।
দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি এবং কুষ্টিয়া-২ আসনের আব্দুল গফুর এমপি।
গত বুধবার, ১১ নভেম্বর দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন বাড়িটিতে আটজন ছিলেন এবং দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় মামলা করেছেন; আটজনের নাম উল্লেখের পাশাপাশি ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পেট্রোল বোমা হামলার পর তাবাসসুমের বাড়ি পরিদর্শনে বিরোধী এমপিরা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।