Web Analytics

গ্রিসে যাওয়ার পথে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাত যুবকের মধ্যে ছয়জন নিখোঁজ রয়েছেন। গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে যাত্রা শুরুর পর মাঝসমুদ্রে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকলে দুর্ঘটনাটি ঘটে। পুরাকলা গ্রামের মাসুম মিয়া নামের একজন সহযাত্রী প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছালেও বাকি ছয়জনের সঙ্গে পরিবারগুলোর ১৫ দিন ধরে কোনো যোগাযোগ হয়নি।

মাসুম মিয়া পরিবারের সদস্যদের জানান, নৌকাটিতে প্রায় ৬০ জন ছিলেন। নৌকায় পানি ঢুকতে শুরু করার পর যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। তিনি দুই দিন পর অচেতন অবস্থায় সাগরতীরে ভেসে ওঠেন এবং জ্ঞান ফেরার পর প্রায় তিন ঘণ্টা হাঁটে একটি বাড়ি পান। সেখানকার লোকজনের সহায়তায় পরে তিনি গ্রিসে পৌঁছান।

নিখোঁজদের স্বজনদের অভিযোগ, গ্রিসে পাঠানোর কথা বলে দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে। অভিযুক্ত হাফিজ মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, সাতজনের একজন গ্রিসে পৌঁছেছেন, অন্য ছয়জনের খোঁজ নেই। মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

17 Nov 26 1NOJOR.COM

ভূমধ্যসাগরে নৌকাডুবির পর মাধবপুরের ছয় যুবক এখনো নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।